ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, করোনা পরবর্তী পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বে অর্থনীতি আজ টাল-মাটাল। বিশ্বব্যাপী সারসহ সব ধরণের পণ্য আজ উর্ধমূখী হওয়ায় প্রতিটি পদক্ষেপ সাবধানে অতিক্রম করতে হচ্ছে। তাই আগামী দিনে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়নে ব্যয় কমিয়ে কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে সরকার।


গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে শিবপুরের সরকারী শহীদ আসাদ কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল 'মৃত্যুঞ্জয়ী মুজিব' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শহীদ আসাদ সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শফিউল কাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিবপুরের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল, কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুল ইসলাম, বর্তমান সভাপতি শাওন খান প্রমুখ।


বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক টিপুর ৯ লাখ টাকা অর্থায়নে ২২ ফিট প্রস্থ ও ১৮ ফিট দৈর্ঘের “মৃত্যুঞ্জয়ী মুজিব” নামের এই ম্যুরালটির নকশা এবং নির্মাণ করেন ভাস্কর অলি মাহমুদ।

ads
ads
ads

Our Facebook Page

↑